| কবিতা | বেহাল পুষি |
| কবি | শুভশ্রী রায় |
| সময় | ২৬ সেপ্টেম্বর, ২০২২, সকাল |
| উৎসর্গ | প্রিয় পুষিবেড়ালকে |
| লিখার স্থান | পাইকপাড়া, কলকাতা |
বিল্লিটা কত কিছুই না দেখছে জানলা দিয়ে,
বেশ কয়েকটা পাখীর জটলা ওই দিকে,
ঝাঁপিয়ে পড়ার ইচ্ছা কিন্তু বেরনো যাবে না;
পুষিসোনার অধীর দশা মাম্মা রাখছে লিখে!
পুষিকে যখন তখন বেরোতে দেয় না মাম্মা,
কারণ পাখী ধরার অপচেষ্টাও হতে থাকে,
এ ব্যাপারে পুষি সব বেড়ালের মতোই সক্রিয়
যদিও পছন্দ নয় মায়ের, সতর্ক চোখ রাখে।