| কবিতা | রাতে বাড়লে |
| কবি | চৌধুরী সাজিদ সাইফুল্লাহ |
| সময় | রাত ১২.০০ ১৪ ই সেপ্টেম্বর |
| উৎসর্গ | কায়েস মাহমুদ স্নিগ্ধ কে |
| লিখার স্থান | আগ্রাবাদ |
রাত বাড়লেই আমি দেখি
আমার চোখের পিঠে ঝুলছে আহত মানচিত্র
মরে যাচ্ছে মানুষ
আমার কানে ভেসে আসে মাজলুমের চীতকার।
বুলেটে ঝাঁঝঁড়া বুকের দুর্বল কন্ঠেরা
শেষবারের মতোন বলছে বাঁচাও বাঁচাও ,
কিছুক্ষণ পরে ফুরিয়ে যাবে যে কন্ঠঃস্বর।
আমার কানে ভেসে আসে পৃথিবীর সব’চে নোংরা হাসি
খিলখিলিয়ে একদল বলে উঠছে
মরলে মরুক সব, ক্যানো বাঁচাবো ওদের,
ওরা ভিন্ন পীরের অনুসারী
ওরা তো ফাসেক ওরা তো কাফের।
ওরা তো ভিন্ন মাসলাকের।
আমি দেখি
স্কুল ফেরত চাকমা শিশুর ক্ষত মুখাবয়ব
ফেলানীর উল’ঙ্গ দেহ নিয়ে দাঁড়িয়ে আছে কাঁটাতার,
আমি শুনতে থাকি
গাছের সাথে বেধে
পি°টিয়ে হ’ত্যা করা খোকারামের চীতকার।
অথচ খুশিতে আত্মহারা একদল বলছে
মরলে মরুক সব, ক্যানো বাঁচাবো ওদের
ভিন্ন ধর্মালম্বী মরে গ্যালে কি এমন ক্ষতি আমাদের।