| কবিতা | এরপর দ্যাখা হলে |
| কবি | চৌধুরী সাজিদ সাইফুল্লাহ |
| সময় | ১৬.০৯.২১ |
| উৎসর্গ | সুমাইয়া আক্তার দিয়া |
| লিখার স্থান | আগ্রাবাদ |
তোমার চোখের ধুলোরা একদিন পালিয়ে যাবে
একদিন তুমি দ্যাখতে শুরু করবে
সব মিথ্যের দেয়াল ভেঙে যাবে
তুমি শুনতে পাবে সব সত্যদের চীতকার,
বার্বাডোজের স্বচ্ছ জ্বলের মতোন স্পষ্ট হয়ে উঠবে সব।
রাস্তায় পড়ে যাওয়া
তোমার স্কুল ফেরত মেয়ের পেন্সিল উঠাতে গ্যালে
ঢোলা ফতুয়া,অপরিচ্ছন্ন সাদা লুঙ্গিতে
আজিপুরের টংয়ে আমি বসে আছি কবিতার বই খুলে।
আমাদের ভুল কোরে চোখাচোখি হয়ে গ্যালে
নামধরে তুমি ডাক দিয়ে পাশে বসালে।
তারপর
একে একে তোমার পরিচ্ছন্ন স্বামীর ঠিকঠাক ভালোবাসতে না পেরে ওঠার গল্প শোনানো শেষ হলে,
ঠোঁটের সিগারেট নামিয়ে তোমাকে বোলবো কেবল…
কতোবার বোঝাতে চেয়েছিলাম
তুমি যাদের বন্ধু ভাবতে, ওরা গুছিয়ে মিথ্যে বলতো ওরা একেকটা অমানুষ।
তুমি আমার কবিতায় বেচে থাকার হিংসায়
ওরা নৃশংসভাবে আমাদের প্রেম হত্যা করেছিলো।
সব সত্যেরা খেলে উঠবে তোমার চোখে
তোমার চোখেরা বর্ষা নামালে
আমি আমার সব বুকে ব্যাথা আড়ালে ফেলে
হেসে উঠে তোমাকে বলবো কেবল
ভালো থেকো, মেডিসিন নিও ঠিকঠাক
ঘুমুতে পারবেনা আবার শ্বাসকষ্ট বেড়ে গ্যালে।
এরপর ফিরতে ফিরতে থেমে গিয়ে
তোমার কানের কাছে দাঁড়িয়ে
খুউব আস্তে কোরে বলবো
আচ্ছা!
তুমি তো সবকিছুই আগে বুঝে ফ্যালো
ভীষণ ক্ষতি হয়ে যেতো বোধহয় আমাকে বুঝলে!
চলে যাবার আগে একবার আমাকে বলতে দিলে..
কেবল একবার…
ওরা তোমায় হিংসে করছে কেবল একবার বুঝলে
কি এমন হতো___