| কবিতা | চার নাম্বার বাস |
| কবি | চৌধুরী সাজিদ সাইফুল্লাহ |
| সময় | ১৮.০৯.২০২২ |
| উৎসর্গ | সুমাইয়া আক্তার দিয়া |
| লিখার স্থান | আগ্রাবাদ |
চার নাম্বার বাস তো জানে
আমার প্রতিশ্রুতি রক্ষার ওইসব দিনগুলি।
বালিকার পাশে সিট খালি।
বসা তো দূরে থাকুক,ফিরেও তাকাইনি
চোখ বন্ধ কোরে তোমাকে ভাবতে ভাবতে
ঠোঁটের কোনে ছোট্ট হাসি এঁকে নিজে নিজে বলে ফেলি
এই চোখজোড়া তো কেবল “দিয়া” ফুলের মালি।
দাঁড়িয়ে এসেছি দিনের পর দিন
পরোয়া করিনি দাঁড়িয়ে বিশ কিলোমিটার বাস জার্নি
কিম্বা ছিড়ে পড়তে চাওয়া ক্ষুধার্ত পেটের।
অথচ কি নির্মম গণহত্যা
আমাকে দেয়া সব প্রতিশ্রুতিদের।