| কবিতা | খেঁক শিয়ালের অসুখ |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ১২ সেপ্টেম্বর, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
খেঁক শিয়ালের ভীষণ অসুখ
সুড়সুড়ি পায় কাঁকে,
বার্তা পেলো নেংটি ইঁদুর
হুক্কি হুয়া ডাকে।
বাঁদর কয় এ কঠিন ব্যামো
সারবে কি না পড়লে কেমো!
বিজ্ঞ হেকিম সাপ নাকি রয়
পাকুড় গাছের ফাঁকে –
বেজি শুধায় ’দেয়নি তো আজ
নস্যি আবার নাকে?’