| কবিতা | ক্রন্দন (অণু) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ০৯ সেপ্টেম্বর, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
কিছু ক্রন্দন বাতাসে শুকায়
কিছু অতি শোক টুটে,
কিছু ক্রন্দন নিভৃতে লড়ে
ঢলে পড়ে করপুটে।
তবু ক্রন্দন জেগে আছে ভবে
থাকবেই চিরকাল,
ধুয়ে দিতে শুধু আপনারে ক্ষয়ে
ধারকের জঞ্জাল।