| কবিতা | তৃষাতুর বাঞ্ছা |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ০৮ সেপ্টেম্বর, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
আমার মনের বাঞ্ছারা বাস গড়তে চাইতো চাঁদে,
বারণ করলে শুনতো কি কেউ –
ডাকতো বরং ভীষণ আর্তনাদে।
বলতাম যদি সাধ্য আছে আমার কি রে তাই!
জবাব দিতো নয় কি তোমার দয়ার সাগর –
আঁতে মালেক সাঁই?
নিত্তি শুনে এহেন কথা ভাঙা বুকে ক্যামনে বাঁধি সবর?
দিয়েছিলেম রাগ করে তাই ওদের দূরে কবর।
আজকে এনে ছেঁড়া কাফন ভীরু মতি –
হাত রেখে কয় মাথে,
’সব তো ওরা পালিয়েছে, ভুল বুঝো না
এই যে দ্যাখো প্রমাণ আমার সাথে!’
বুক করে ধড়ফড় –
ক্যামনে রুখি কও তো দয়াল জ্বর?
আবার এসে ’দাও না পাখা’ বললে ওরা –
টেনে মাথার কেশ,
যতোই বুঝাই মানবে কি কেউ –
অনেক আগেই প্লট যা চাঁদের সব হয়েছে শেষ?