| কবিতা | উন্নতির পোকা |
| কবি | শুভশ্রী রায় |
| সময় | ৫ সেপ্টেম্বর, ২০২২, সন্ধ্যাবেলা |
| লিখার স্থান | পাইকপাড়া, কলকাতা |
এত বেশী এগোস না তুই,
হোস না তত ঝকঝকে যতটা হলে
উন্নতি নামের সুদূর অবধারিত ।
বরঞ্চ তুই মাঝারি হয়ে থাকিস
আমার প্রতিটি দিনের কাছাকাছি,
সাফল্যে একটু সীমাবদ্ধ , অমোঘ বার্ধক্য আমার
নৈকট্যের উষ্ণতা দিয়ে ভরিয়ে রাখিস ,
দূর নিয়ন্ত্রিত শীতল যত্ন আর বিচ্ছিন্নতা দিয়ে
তিলে তিলে শেষ করে ফেলিস না আমাকে
চাঁদের পুতুল আমার;
উন্নতির কীট হোস না যেন তুই!