কবিতা সূর্যোদ্বয়
কবি মোহাম্মদ আফজাল হোসেন মাসুম
কাব্যগ্রন্থ বঙ্গবন্ধুই বাংলাদেশ
উৎসর্গ শেখ হাসিনা
Review This Poem

সূর্যোদয়
মোহাম্মদ আফজাল হোসেন মাসুম

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
বঙ্গবন্ধু শেখ মুজিব
বাংলাদেশের ইতিহাসে
তাঁর অবদান চিরঞ্জীব।

মুক্তির সনদ ছয় দফা
করেন তিনি উপস্থাপন,
সারা বাংলা জেগে উঠে
মৃত্যু করে আলিঙ্গন।

সাতই মার্চের অমর ভাষণ
গর্জে ওঠে জনগণ,
সেই ডাকে ঝাঁপিয়ে পড়ে
মুজিব মুজিব রণাঙ্গন।

লক্ষ প্রাণের রক্তে স্নাত
লাল সবুজের ঐক্যতান,
উজার করে জীবন দিল
রাখতে ধরে দেশের মান।

জাতি,ধর্ম নির্বিশেষে
যুদ্ধ করে নেইকো ভয়,
নয়টি মাসের যুদ্ধ শেষে
স্বাধীনতার সূর্যোদয়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted