| কবিতা | শোনো, কুটিলা |
| কবি | শুভশ্রী রায় |
| সময় | ৪ সেপ্টেম্বর, ২০২২, সকাল |
| লিখার স্থান | পাইকপাড়া, কলকাতা |
যে সব কথা বলিনি কোনো দিন, লিখিওনি
সে সব আমার মুখে বসিও না তুমি কুটিলা!
এখনো অবধি একটিও ব্যবস্থা নিইনি, কিন্তু
নিতে পারি, দোষ দিও না তেমন কিছু ঘটিলা।
আমার কলমে লাগিও না তুৃমি বিদ্বেষ-কালিমা
হলাহল তোমার নিজের মধ্যে সবটুকু এঁটে থাক!
হয়তো তুমি বিদ্বেষ ছড়াতেই জন্মগ্রহণ করেছ,
বিপরীতে প্রীতি ভান্ডার আমার দীর্ঘ জীবন পাক।