কবিতা চাস্ নে কেনো মা! (গীতিকাব্য)
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ০৩ সেপ্টেম্বর, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

তোরই গাঁয়ের শ্যামল মাঠে
মনটা আমার যায় ছুটে –
তুই মা তবু চাস্ নে কেনো খড় ঘুটে!
ভাবি সংকটে –
তুই মা তবু চাস্ নে কেনো খড় ঘুটে!

সকাল সাঁঝে দুই কানে মা বাজেই পাখির সুর,
লাটাই ঘুড়ি যায় নিয়ে মন আশায় অনেক দূর!
সবুজ ক্ষেতের ব্যাকুল দোলা
নিদ্রা আহার নেয় টুটে –
তুই মা তবু চাস্ নে কেনো খড় ঘুটে!

মাতাল বাতাস ক্ষণিক এসে টানলে মাথার চুল,
দেয় মা আমায় হাতছানি ওই সতেজ কলাই ফুল!

আজো গীতি জাগলে মাগো বেসুরো এই গলে,
ক্লান্ত দেহ যায় ছুটে তোর পাকুড় গাছের তলে!
সরষে ক্ষেতের কোমল ছোঁয়া
স্বপন আমার নেয় লুটে –
তুই মা তবু চাস্ নে কেনো খড় ঘুটে!

guest
0 Comments
Newest
Oldest Most Voted