কবিতা যখন ভাবি লিখবো আমি
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ০২ সেপ্টেম্বর, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

যখন ভাবি লিখবো আমি মনের কথা যতন করে,
কর্কশে এক হুতোম ডাকে তালহীনে এই জীর্ণ দোরে।
বাচ্চা হারা শ্যামার মতো
ভাবনা কাঁদে অবিরত
ছোট্ট আশা দিশ হারা হয় হঠাৎ ক্ষীণ রজ্জু ধরে,
যখন ভাবি লিখবো আমি মনের কথা যতন করে।

ঘুরতে তখন স্মৃতির পাতায় যেচে মেঘের সজল আঁখি,
বৈঠা বিনেই অকূল গাঙের হয় মাঝি এই পরাণ পাখি।
খোঁজ করে সেই কালের পাখা
ফাগুন যেথায় মেলতো শাখা
চাঁদ ঢালে কি জ্যোৎস্না তবু ক্ষণিক এসে সিঁধেল ঘোরে,
যখন ভাবি লিখবো আমি মনের কথা যতন করে!

guest
0 Comments
Newest
Oldest Most Voted