| কবিতা | এমন নিঃসঙ্গ দুপুরে |
| কবি | চৌধুরী সাজিদ সাইফুল্লাহ |
| সময় | ০৪.০৭.২০২২ |
| উৎসর্গ | সুমাইয়া আক্তার দিয়া |
| লিখার স্থান | আগ্রাবাদ, চট্টগ্রাম |
এমন নিঃসঙ্গ গ্রীষ্মের দুপুরে
তোমার কোমলতার বুক পেতে দিও!
এখানে রাস্তার গাড়ির আওয়াজে কে য্যানো বুলেট ছোড়ে! বিচ্ছিরি লাগে সব, কান ফেটে পড়ে!
পানি খেতে ভুলে গ্যাছি আজ, তবু এতো ঘাম ঝরে!
এমন নিঃসঙ্গ দুপুরে ; বাসায় ফিরলে দুয়ারে দাড়িও, মুখাবয়বে আচল বিছিয়ে দিও
যোহর কিম্বা আসরের মাঝামাঝি সময়
তবু অসময়ে বিলালের আজানি সুরে কোমলতা ছড়িয়ে ভালোবাসি বলে দিও,
অসময় তবু বুকের জমিনে আহবানের সুরে ডাকিও!
মুখে গোফ জন্মানোর পর এমন নিঃসঙ্গ জ্বরের দুপুরে
জলপট্টি তো দূরে থাকুক, কেউ কাছে এসে ও বসেনি!
আফসোসের সুরে কেউ কোনওদিন
কপাল ছুয়ে শরীর পুড়ে যাচ্ছে টুকু বলেনি!
এমন নিঃসঙ্গ রৌদ্রঝাঁজে পোড়া শরীরকে
তোমার কোমলাতার বুকে ঠাঁই দিও!
বিচ্ছিরি গাড়ির আওয়াজে কান ফেটেছে
তুমি গণিতে ভীষণ ভালো
তবু বাসায় ফিরলে সংখ্যার হিসেব ভুলে যেও!
কানের কাছে অগণিত বার
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি বলিও!
এমন নিঃসঙ্গ দুপুরে বিচ্ছিরি নিস্তব্ধতা মাড়িয়ে
আমার বুকে তীব্র চুম্বনের কোলাহল এঁকে দিও!