| কবিতা | শুধু এক টিয়া |
| কবি | শুভশ্রী রায় |
| সময় | ১ সেপ্টেম্বর, ২০২২, সকাল |
| উৎসর্গ | খুশি নামে আমার সেই টিয়াকে যে উড়ে গেছে। |
| লিখার স্থান | পাইকপাড়া, কলকাতা |
শুধু একটা টিয়া, এক মাত্র টিয়াই
তোমার দৃষ্টিকে পাল্টে দিতে পারে!
যত সবুজ রয়েছে অনুপম শরীরে তার-
প্রকৃত অমৃত, যদি নিতে পারো চোখে
মুক্তি পেয়ে যাবে এই বিষ পারাবারে।