| কবিতা | কন্যে কুলের কণ্ঠ |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ১২ জুন, ২০২১ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
কাক ক্লেশে কয় কানের কাছে
কওনা কোকিল কাকু!
কলিম কাকার কন্যে কুসুম
ক্যান করে কুহ্ কুহু?
কইলো কোকিল ক্যান কানা কই
ক্যাবলা কালের কলি!
কন্যে কুলের কণ্ঠটা কি
কুণ্ঠাতে কাকলী!!