| কবিতা | চেয়েছি গো শুধু! |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ৩১ আগষ্ট, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
চাইনি গো আমি ঝলমলে খ্যাতি
চাইনি কখনো পেতে বৈভবী কুল,
চেয়েছি শুধু এ জীবনের বাগে
ফুটুক একটা চির অমলিন ফুল।
চষবো না যবে কাব্যের ভাষা
থাকবো না যবে বেঁচে এই চরাচরে,
ছড়াবে যে তবু সুরেলা সুবাস
নিশি-দিন জেগে মানুষেরে সমাদরে।
যেখানেই থাকি বলবো খুশিতে আমি,
দিতে পারে কেউ এতো ভালোবাসা
বিনে অন্তর্যামী!