কবিতা বুকের ভিতরে ঝড় উঠে
কবি মিটু সর্দার
সময় জানুয়ারি ২০২২
লিখার স্থান সৌদি আরব
সম্পৃক্ততা দেশ ছেড়ে প্রবাসে আসার পথে
Review This Poem

বিমানের প্রতীক্ষায় বসে রয়েছি ওয়েটিং রুমে
ভেতরটা ক্যামন জানি খাখা করছে
এই শীতের মধ্যেও মনে হচ্ছে ভিতরটা চৈত্রের রৌদ্রের মতো শুকিয়ে গিয়েছে
এতোটা খরা আগে আর কখনো আসেনি-
চোখের জলে চোখ এমন করে আর কখনো ভাসেনি।

মেয়েটির কথা খুব মনে পড়ছে
উঠোনে তার পদচারণার শব্দে আমার ঘুম ভাংতো
আজ সকালে শুনতে পাইনি তার পায়ের আওয়াজ
ছলছল চোখে কাঁদোকাঁদো কণ্ঠে বিদায় জানিয়েছিল।

এতোটা বিষন্ন আগে কখনো লাগেনি
আর-ও তো কয়েকবার আসা যাওয়া করেছি
কিন্তু এতোটা আর কখনো জ্বলেনি অন্তর
এতোটা আর কখনো পুড়ায়নি আমাকে।

তোমার বিদায় জানানো আমার ভিতর নাড়িয়ে দিয়েছিল
চোখের কোণে জমা ছিল কয়েক ফোটা অশ্রু
হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে খুব যত্ন করে মুছে দিয়েছিলাম
খুব কাছ থেকে দ্যাখে ছিলাম তোমাকে,
আগেও দ্যাখেছিলাম কিন্তু এতোটা নিখুঁতভাবে দ্যাখিনি।

খুব মনে পড়ছে তোমাদের
জানি না এ বিরহ কতোদিন জ্বালাবে, পোড়াবে –
তোমার দীর্ঘশ্বাসের হাওয়া, মেয়ের ছলছল চোখে চাওয়া
মনে হলে বুকের ভিতরে ঝড় উঠে।

২৯/০১/২০২২ সৌদি আরব

guest
0 Comments
Newest
Oldest Most Voted