| কবিতা | কিছু কিছু ব্যথা |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২৭ আগষ্ট, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
কিছু কিছু ব্যথা মেঘ হয়ে জমে
ডাকলে বাজের মতো,
তবু তা পারে না অন্যের মনে
জাগাতে ক্ষণিক ক্ষত।
অতল পিয়াসে কুলু কুলু রবে
চলা এ নিশুতি নদী,
কে বা পায় তার ক্রন্দন ধ্বনি
যাচলেও নিরবধি!
পাশাপাশি থেকে আজীবন দেখা
পায় না কখনও চোখ,
পারে কি করতে এ’ কানের দুখে
ও’ কান আড়ালে শোক?