কবিতা হবেই হবে মানবতার জয়!
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ২৫ আগষ্ট, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

মিথ্যা মেকি পা’য় দলে
আয় রে জোয়ান আয় চলে
করিস নে আর যোগ্য সময় ক্ষয় –
হবেই হবে মানবতার জয়!

হাতের পরে হাত রেখে
চল রে তোরা পথ দেখে
ছিন্ন করে ঘুণ জরা সংশয় –
হবেই হবে মানবতার জয়!

ঘিরলে তবু শীত খরা
সাজ রে কালের হরকরা
ভাব এ’ ধরা চিরস্থায়ী নয় –
হবেই হবে মানবতার জয়!

guest
0 Comments
Newest
Oldest Most Voted