| কবিতা | রুবাইয়াত-ই-বোরহান (মা হারা মন) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২৮ আগষ্ট, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
(১)
মেললে বসে চাঁদ রাতে তার রূপায় মাখা রঙ তুলি,
এই প্রকৃতিই নেচে উঠে জীব খ্যালে সব ডাংগুলি।
ঘোরও আড়ে রয় না বেজার চষতে যা মান খাপছাড়া,
ডুকরে শুধু এই মনে আজ মা মা ডাকা দিনগুলি।
(২)
হুতোম যদি ঠ্যাং তুলে ওই বাবলা শাখে গায় নেচে,
গুবরে সেও হয় খুশি এক লাদির আশে জল সেচে।
দেখেও এ মন শূন্য ভুবন, ভাবছো বুঝি ক্যান এ হাল?
বুঝবে না গো বলছি তবু ‘মা যে আমার নেই বেঁচে!’
(৩)
গভীর রাতে নিদ খোয়ে আজ দেখি বুকের চোখ মেলি,
করছে হাঁসের এক ছোট ছা মায়ের সাথে জলকেলি।
আশায় এ মন উঠলো কেঁদে ডাকতে এ ঘর ওই বাড়ি,
’আমায় ফেলে তুই মাগো এই ভর দুপুরে কই গেলি!’
(৪)
যতোই উঠুক আশার সুরুজ ফের সে’ উষার বুক চিরে,
আর যাবো না শখের মেলায় ধরুক এসে লোভ ঘিরে।
বলবো না আর এক্ষুণি দে পয়সা সব ওই গিঁট খুলে,
আমায় ভেবে তুই শুধু মা জীর্ণ দোরে আয় ফিরে।