| কবিতা | সকাল ও বৃষ্টি |
| কবি | শুভশ্রী রায় |
| সময় | ২৮ আগস্ট, ২০২২, সকাল |
| উৎসর্গ | বৃষ্টিকে |
| লিখার স্থান | পাইকপাড়া, কলকাতা |
সকাল সকাল বৃষ্টি নিজেকে দিয়েছে খুলে
আমরাও তার রূপ দেখে নিই সমস্ত ভুলে;
সরস সবুজকে বিঁধছে কেমন রূপোলি বর্ষা
দূর দেখা যায় না, জলের স্পর্শে দৃষ্টি ফর্সা!