| কবিতা | চৈত্রের চিঠি |
| কবি | রুদ্র সুশান্ত |
| সময় | ১৪ এপ্রিল ১৮ইং |
| লিখার স্থান | বালুঘাট, ঢাকা |
বৈশাখ এবার বৃষ্টিস্নাত কবিতার পাতা,
প্রেমিকের গালে লেগে থাকা প্রেমিকার লিপস্টিক, আমার ওসব নেই।
বেঁচে থাকার মাঝে কয়েক দন্ড সাদাকালো সুখ; আবার না হয় চৈত্র আসুক,
রাঙিয়ে ললনার বুক,
আমি হলাম যা-তা, অসহ্য,
প্রেমিকা নেই।কাশফুল, বসন্ত, রঙিন ঘুড়ি, আমাকে কেউ আবদার করেনা।
কবিতার পান্ডুলিপি বেঁধে দিয়েছি মহাশশ্মানের দখিন খুঁটিতে, এখন বছরান্তে তর্পণ চলবে গঙ্গার জলে।
প্রেমিকাদের নাভিমূলে গোলাপ ছিটিয়ে আমি দীর্ঘায়িত সুখ আহরণ করবো, চৈত্র সংক্রান্তির শেষ বায়ুমন্ডলীয় বাতাসে প্রেমিকার কেশ উড়ে গিয়ে ধ্যান ভেঙে দিবে কৈবল্যধামে ধ্যানমগ্ন ঋষির।
কবিতার পাতা ললনার ঠৌঁটে রেখে স্বর্গ সুখে আসীন হবো, সহস্র বন্ধন মুক্ত হবে খাঁচার পাখিটার
সাদাকালো সুখে আমাকে ভালোবেসো, নয়ন হরিণী।
তোমার কাজল মাঝে খুঁজে নিবো জীবন, আমার আয়ু, সহস্রাধিক শৌখিনতা।
ভালো থেকো বেঁচে থাকার আশায়, প্রিয় প্রেমিকা।
চৈত্রের শেষ চিঠি, বুক পকেটে রেখো আমায় নিশ্বাস মেখে।