কবিতা গ্রামীণ মা
কবি নাহিদুল কবির আইমন
সময় বিশ জানুয়ারী দুই হাজার বাইশ
লিখার স্থান মিরপুর
Review This Poem

বঙ্গ দেশে বঙ্গ বেশে
গ্রাম্য নারীর মুগ্ধ কেশে
হীরা নয় নয়রে মনি
গ্রাম্য মা মোর মুক্তার খনি
গর্ব ধারনী, সর্বহারা
আপন মা মোর মাতোয়ারা
পরনারী কেশ ধ্বংসীবে তাতো
তেজ্য নাহি দাও নইবা পরাত
দাহ্য করিবে আপন গাত্র
হাবিয়া দোজখ তলে
যখন মায়ের মুখটি দেখিলে
কাবার সওয়াব মেলে।
ধারনী মা ও বরনী গাও মোর
নিখিল বিশ্বে তুচ্ছ
আপন প্রাণে গাঁথিব তাদের
ন্যয় হিরক, মুক্তা গুচ্ছ
আমারি প্রাণে দানে যে সুখ
আমারি আপন গাও
দুনিয়ার সর্গে ধান্য বর্গে
এতোকি শান্তি পাও।

guest
0 Comments
Newest
Oldest Most Voted