| কবিতা | ঐ আসছে |
| কবি | আহাম্মদ সিফাতুল্লাহ |
| সময় | (০১.৮.২০২২ইং.) ১৭ই শ্রাবণ ১৪২৯ বঙ্গ. |
| লিখার স্থান | ঢাকা |
ঐ আসছে ! বাধার আকাশ ভেঙ্গে ।
পাগলা অরুণ রাঙ্গা চরণ ফেলে ফেলে ।
ঐ আসছে ! বন্দি দ্বারের শিকল ভেঙ্গে ।
ঝড়ের মতন , বিজয় কেতন নেড়ে ।
ঐ কে রে ?
সবাই যখন মগ্ন ধেনে তখন এসে —
ধেন নেয় কেড়ে ॥
ঐ আসছে ! ভয়ের ধ্বজা ভেঙ্গে
কোন মুক্তি পাগল অট্টহেসে ?
রৌদ্র-ছায়ায় উঠিয়াছে পুরান গানের সুর ছেড়ে ।
পিছুর টান ছিড়ে ছুট না সকল বাহির পানে ।
উঠুক না ! নতুন গানে ——
বিশ্ব ॥