| কবিতা | ভূতো ও ঘূতো |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২০ আগষ্ট, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
চাঁদে যাবে ভূতো ঘূতো
শুভেচ্ছা জানাতে,
খোঁজ পেলো বুড়ি গেছে
সূতো বেয়ে ঘানাতে।
ঘূতো কয় করবি কি
না তো গড়ে রাশিয়া!
আয় তবে ভূতো ডাকে
রুটি খাবো চা দিয়া।