| কবিতা | এই শ্রাবণ ও দাদু |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ১৮ আগষ্ট, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
রূপ গেলো কই সেই শ্রাবণের, দিচ্ছে কি মেঘ ডাক?
জল নাচে না টিনের চালে
হাঁস ডাকে না স্রোতেল খালে
চিট চিটে ঘাম হাসছে বরং দেখে দাদুর টাক!
ক্ষণিক তবু হিমের দেখা পাচ্ছে কি আজ কেউ?
ফুল দুলে না পাতার ফাঁকে
ছাগ পড়ে না দুর্বিপাকে
গুনছে বলে দাদুর দু’চোখ আধেক গাঙের ঢেউ!