| কবিতা | ভুলতে পারি না আড়ে |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ১৭ আগষ্ট, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
আমি) ভুলতে পারি না আড়ে –
ক্ষণকাল যারা রেখেছে নিজেকে
সস্নেহে আমারি দ্বারে!
যেখানেই থাকি সুদূরে বা কাছে
যে রূপেই থাক কায়া,
জেগে থাকে মনে ওদেরই বদন
হয়ে আপনার ছায়া।
নিশীথে এ যেন চাঁন্দের আলো
জমানো যায় না ধরে,
সাড়া দেয় তবু মায়াবী বাঁধন
অনুভবে সমাদরে।
কতো সুখী অভিমান –
গলাগলি করি মিলেমিশে গায়
জীবনের জয়োগান!