কবিতা তোমাকেই যাবো তবু স্মরে! (গীতিকাব্য)
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ১৭ আগষ্ট, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

যেভাবে থাকি না আমি
হে মোর হৃদয় যামী
রোদন র’লেও জেগে পাঁজরের দোরে –
তোমাকেই যাবো তবু স্মরে!

কাঁদনে সিক্ত হলে অভাবী কাঁকাল,
ভাববো নিজেকে এক রঙিলা মাকাল!
অসুখী হোক এক মতি
তাতেও নেই গো ক্ষতি
না হয় থাকবো বেঁচে আজীবন মরে –
তোমাকেই যাবো তবু স্মরে!

সতেজ করতে যতো তিয়াসীর ভূমি,
নীর হারা মেঘে হবো যদি চাও তুমি!
লুকিয়ে খাঁচার আশা
চষে যাবো ভালোবাসা
নিশুতি নিশীথে জাগা শশী বুকে ধরে –
তোমাকেই যাবো তবু স্মরে!

guest
0 Comments
Newest
Oldest Most Voted