| কবিতা | ভীষণ গরম খবর! |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ১২ আগষ্ট, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
’শেষ বিকেলে সূর্যটা যায়
বাপ না মায়ের নানা বাড়ি’
এই নিয়ে ভাই ট্যাংরা টাকি
লাগলো ভীষণ মারামারি!
আঘাত পেলো মিচকে চেলা,
করলো কি কৈ খলশে ঢেলা?
ঢোল দিতে সেই জুটলো এসে
খেলার যতো সঙ্গ ছাড়ি –
জানতো কি কেউ পাশেই ছিলো
পাগলা বোয়াল পেতে আড়ি!