কবিতা খাঁচায় বাঁচা
কবি শুভশ্রী রায়
সময় ১৫ আগস্ট, ২০২২, ভোরবেলা
লিখার স্থান পাইকপাড়া, কলকাতা
Review This Poem

শরীর স্বাধীন, আত্মা নয়
এই খানেই তো বিরাট ভয়!
স্বার্থ-খাঁচায় আটকে রয়
লোভের ওপর নেই বিজয়।

আত্মা মৃত, শরীর বাঁচে!
পুড়ে যাচ্ছে হাজার আঁচে
বাসনা আর আশার মাঝে
টানাপোড়েন মিছে-সাচে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted