| কবিতা | কেমন হতো! |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ১১ আগষ্ট, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
কও তো দেখি কেমন হতো
হিম হলে বাঘ হরির শ্বাস?
সন্ধ্যা সকাল কাকের পিঠে
ডাকতো যদি পাতিহাঁস?
বৃষ্টি ও রোদ নির্জলা সুখ
জীবের তরে করলে দান?
বিচ্ছু বা সাপ কামড় দিলে
গড়তো ও’ বিষ মধুর তান?
নিম বাটুল আর তেলাকুচায়
মিলতো যদি মিষ্টি রস?
পাপ করলে কেউ তক্ষুনি গায়
উঠতো ফুটে কালির কস?
’নয় কেহ পর’ মনুজ হৃদে
থাকলে জেগে এহেন ধার?
বাপ মা হতো মূল্য-মানে
মাথার পাশে যেমন ঘাড়?