কবিতা অকাল বেলা
কবি মোহাম্মদ মুছা
সময় ১০/০৮/২০২২
উৎসর্গ তানিয়া সুলতানা
লিখার স্থান পাচঁলাইশ ৩নং ওয়ার্ড, চট্টগ্রাম
সম্পৃক্ততা প্রেম
Review This Poem

অকাল বেলা
মোহাম্মদ মুছা

তুষের আগুন বুকে চাপা
রুদ্ধ আমার বাক,
কাঁদছে কাঁদুক নয়ন দুটি
বুকটা চুপসে থাক।

আঁধার আলো সাদা কালো
তফাৎ নাইতো আর,
তোরে ছাড়া ভুবন আমার
নিছক বদ্ধ কারাগার।

বেলা গেলো ছলে ছলে
থমকে আছে পথ,
কেয়া আমার নোঙর ছিঁড়ে
গাঙ করিলো বদ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted