| কবিতা | সোহম কেন্দ্রিক সরকার |
| কবি | শুভশ্রী রায় |
| সময় | ১ আগস্ট, ২০২২, দুপুর |
| উৎসর্গ | সোহম সরকারকে |
| লিখার স্থান | পাইকপাড়া, কলকাতা |
সোওহম, কেমন আছ সরকার?
ঘাড় ঘুরিয়ে দেখার নেই দরকার!
সোহম সরকার, আজকাল আছ কেমন?
স্মার্টফোন ছেড়ে উত্তরের নেই প্রয়োজন।
সোহম, সরকার কেমন আছ?
প্রতিবেশী ছাড়াই তো বেশ বাঁচ!
সরকার, বল দেখি কেমন আছ, ও সোহম?
যুগটাই আত্মকেন্দ্রিক, এ তোমার নয় অহম।