| কবিতা | মোম |
| কবি | শুভশ্রী রায় |
| লিখার স্থান | পাইকপাড়া, কলকাতা |
গলে যেতে পারি আমি নিশ্চয়
মোম হয়ে প্রাথমিক বাঁচা ফুরোলে
উত্তাপের সাথে ঢলাঢলি করে
তোমার জীবনের ওপর
টপটপ করে ক্ষয়ে পড়তেও
অসুবিধা নেই কোনো, উত্তাপ
জড়ো কর তারপরে রোম রোম
পুড়ে যাব, এমন উষ্ণাশা রাখি
আজ অবধি, যদিও জানি না
আমাকে জ্বালাবে যা তেমন
সোহাগ সর্বস্ব আগুন কোথায়?