কবিতা চিরকুটের ভাজে
কবি নিসার আহমেদ
Review This Poem

এখনো প্রণয় জেগে বসে আছে,
তার দেওয়া সেই চিরকুটের ভাজে,
অকাল বর্ষণে খুব লুকিয়ে বাঁচিয়ে রাখছি!
আজ তার আকাশে মেঘ হয়ে থাকছি!
কথারা ফুরাবার আগেই ফুরিয়েছিলো বেলা,
মনের ঘরে তাই আজ বহু অ’প্রকাশিত শব্দের মেলা!
বসন্তের আকাশ’টা সেদিন হঠাৎ কালো মেঘে ছিলো ঢাকা,
চোখে চোখ রেখে মুগ্ধতায় হারানো মুহুর্ত টাই হয়ে গেলো শেষ দেখা!

guest
0 Comments
Newest
Oldest Most Voted