| কবিতা | রুবাইয়াত-ই-বোরহান (টুনটুনি) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২৪ জুন, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
চৈত্র মাসের রৌদ্র দিয়ে আশায় গড়ে ঝুনঝুনি,
কদম কেয়ার চোখ দিয়ে সই কিশোর মেঘের ক্ষন গুনি।
এমনি ভাবেই যায় কেটে দিন চায় না এ মন অন্য সুর,
তুই বলে সেই কুঞ্জবনের ছোট্ট পাখি টুনটুনি।