| কবিতা | রুবাইয়াত-ই-বোরহান (মাতৃকোল) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২৪ জুন, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
কষ্টে জীবন হয় যদি হোক চামহীনা এক ভাঙা ঢোল,
চষেই যাবো জল হয়ে রোজ সবুজ প্রাণের হিম আঁচল।
নাও পেলে সুখ একটু ক্ষণিক চাইবো না রে মুখ ফুটে,
তুই শুধু সই মনটা আমার দে গড়ে দে মাতৃকোল।