| কবিতা | ঘুড়ি লাটাইয়ের বাড়ি |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ০৭ আগষ্ট, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
ও গাঁয়ের শ্যামা মেয়ে ছটফটে নূরী,
সকলে চিনতো তারে উড়াতাে যে ঘুড়ি!
আজ গেলে ওই বাটে কাল ধু ধু মাঠে,
কখনও লাটাই হাতে ছুটতো সে পাটে।
একদিন ঝড়ো বাও কেটে নিলো সুতো,
ছিলো যে অদূরে ষাঁড়? সেও দিলো গুঁতো।
মানলো সে ব্যথা পেয়ে আর নেই কাম,
তারচেয়ে ঢের ভালো গৃহে ফেলি ঘাম।
তক্খনি বাড়ি ফিরে বিছানায় শুয়ে,
ভাবে চেয়ে চারিদিক পড়লো কি নুয়ে?
বুঝেছে সে অনায়াসে মান গেলে ছাড়ি,
নয় কারো এ তো ঘুড়ি লাটাইয়ের বাড়ি!