| কবিতা | কিছু নেই |
| কবি | বিএম সুজন হুসাইন |
| সময় | ০২ আগস্ট, ২০২১, রাত |
| লিখার স্থান | যশোর |
| কবিতার বিষয় | আশা, জীবনমুখী, প্রেম, বিরহ, রূপক |
এ পাড়ায় আমার ঘরবাড়ি নেই
পরিবার-পরিজন নেই
আত্মীয় বা আপনজন নেই।
প্রেম নেই, প্রেমিকা নেই, ভালোবাসা নেই
সুখ নেই, দুঃখ নেই, হাসি নেই, কান্না নেই।
চোখে জল নেই, বুকে ব্যথা নেই
মাথায় চুল নেই, মুখে দাড়ি নেই।
চাকরি নেই, উপার্জন নেই
ঘরে খাবার নেই, পকেটে অর্থ নেই।
পেটে ক্ষুধা নেই, ক্ষুধার কষ্ট নেই
পরনে পোশাক নেই, পায়ে জুতা নেই।
মাথার উপর সাদ নেই, বৃক্ষের ছায়া নেই
গাছে ফল নেই, ফুলে গন্ধ নেই।
চারিদিকে কিছু নেই, কিছু নেই ক্ষত
তবুও আমার সবটা জুড়ে মিশে আছো তুমি
বিষ্ময় চিহ্নের মতো।