| কবিতা | লুটেরা |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২৯ জুলাই, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
তিন শত দরে কম্বল কিনে
বিকায়ে আটশো করে,
বাড়ি ফিরে দেখি তহবিল কাটা
বেবাক নিয়েছে চোরে।
ভাবি বসে একা এহেন লুটেরা
এখনো চলেছে ভবে!
একশো’র মাল হাজারে ছাড়বো
মেনেছি তখন সবে।