| কবিতা | রুবাইয়াত-ই-বোরহান (করলি না ক্যান!) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২৫ জুলাই, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
আমার দুখে আকাশ কাঁদে ধর যা যাচে বরিষণ,
তর্ক ভুলে ফিঙে শালিক নিদ্রা খুঁজে তপোবন।
সম্মুখে কি তবু হতো সুরেল অলি সা হারা!
করলি না ক্যান তুই দেখে সই বারেক এসে আলিঙ্গন?