কবিতা রুবাইয়াত-ই-বোরহান (রুবাই)
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ২৭ জুলাই, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

লিখবো আমি সরল ভাষা কাটবে তাতে পাঠের ভয়,
পড়লে যেন বলতে পারে সুর বা সুধা মন্দ নয়।
কিন্তু যে তা গাঁথবে মনে বুঝবে সে প্যাঁচ কয় কারে,
নইলে কি ভাই মানবে যেচে ফাও যা কথা রুবাই নয়!

guest
0 Comments
Newest
Oldest Most Voted