| কবিতা | রুবাইয়াত-ই-বোরহান (অন্তঃসার) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২৭ জুলাই, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
আমার সাকী রাগ করেছে মুখ দেখি তার বহুত ভার,
তুলছে সে তাই কারণ ছাড়াই রেখে আবার ফের সেতার।
ডাক দিলে সেই দিচ্ছে টোকা তারের উপর নয় জোরে,
বইছে বেজে সুর তবু তার দুই হৃদয়ের অন্তঃসার।