| কবিতা | আজকের খোকা (ব্যঙ্গ) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২৬ জুলাই, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
স্মার্ট ফোন হাতে বললো খোকা
বসে মায়ের কাছে,
তোমায় নিয়ে দূর যে যাবো
দিন কি তেমন আছে!
যায় কি দেখা চাইলে মাগো
আস্তাবলে ঘোড়া!
থাকতো যে ধুল রাস্তা ঘাটে
আজ তা কালের জরা।
ডাকুর যে দল বলতো রাতে
হারে রে রে বামে?
ওরা তো মা চ্যাটিং করে
এমবি কিনে চামে।
বলছি কি তাই নাও না ও মা
ফোনটা রেখে মাঝে,
গেম খেলি রোজ দু’জন মিলে
নিত্য সকাল সাঁঝে!