কবিতা ঝরলে পাছে মায়ের চোখের জল! (গীতিকাব্য)
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ২২ জুলাই, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

সাধের জনম বৃথা যাবে মরণ হবে খল –
ঝরলে পাছে মায়ের চোখের জল!
সইবি নিঠুর ফল –
ঝরলে পাছে মায়ের চোখের জল!

দুখ সয়ে যে গর্ভে রেখে করলো রে যতন,
তারচে’ পরম ধন কি আছে অমূল্য রতন!
সেই মায়েরে রাখলে দোরে
উঠবে খোদার আরশ নড়ে
বইবে না আর সুখের বাতাস জ্বলবে রে অনল –
ঝরলে পাছে মায়ের চোখের জল!

যেজন করে আঘাত দিয়ে মায়ের বুকে ক্ষত,
বোধ যতোই থাক পিঞ্জিরা তার বিরান গৃহের মতো।
ডাক দিয়ে মা পায় না যে সুখ
জনম ভর তার ফুরায় কি দুখ!
ব্যাকুল আশা ক্ষণ যা করে মান কেড়ে অচল –
ঝরলে পাছে মায়ের চোখের জল!

guest
0 Comments
Newest
Oldest Most Voted