| কবিতা | কাকের ঝাড় |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২০ জুলাই, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
পেঁচার মাথায় খুশকি উকুন
ঝাড় দিয়েছে বদ্যি কাক,
সেদিন থেকেই গোমড়ামুখী
দেয়নি সে আর সুরেল ডাক।
পাইছে টুনি গোপন খবর
শুনবে নাকি যা জানি?
’চড় দিয়ে তার মারছে উকুন
খামচা দিয়ে চুলকানি’।