| কবিতা | জোঁক (ছড়াক্কা ছন্দ) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ১৪ জুলাই, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
সূর কয় বল দেখি আলো –
কার মুখে দাঁত নেই
পেট নাচে থেই থেই,
পিঠে চাম বেশ পুরু
চোখ আছে নেই ভুরু,
লহু নয় তবু রঙে কালো?
আলো কয় এই তোর শোক!
জবাব তো খুব সোজা
নাকি রে করিস মজা!
’ঘোলা জলে যেবা ফুঁসে
পর দেহ খায় চুষে,
লোকে ডাকে নাম ধরে ’জোঁক’।