কবিতা প্রাণের গান
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ০৯ জুলাই, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

গান গেয়ে কেউ পয়সা কুড়ায়
লুটে নেয় কেউ তোড়া,
কেউ গেয়ে আড়ে শীতলতা যাচে
তাড়াতে মনের খরা।

সকলেই গায় দাম পেতে ভবে
বোবারও তো ব্যগ্রতা,
নির্বাক চোখে আমি রয়ে গেনু
আজীবন শুধু শ্রোতা!

guest
0 Comments
Newest
Oldest Most Voted