কবিতা ঈদ মোবারক (গীতিকাব্য)
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ০৮ জুলাই, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

কিসের এতো গোসসা রে ভাই
কও ভুলে আজ জিদ –
ঈদ মোবারক ঈদ মোবারক
ঈদ মোবারক ঈদ!

কালের সেরা রূপ হতে ভাই আস্থা রেখে বেশ,
বুকের সাথে বুক মিলিয়ে যাও ভুলে সব দ্বেষ।
দু’দিনের নয় কে অতিথি?
এক গলে গাও সুখের গীতি
ঢালতে চোখে নিদ –
ঈদ মোবারক ঈদ মোবারক
ঈদ মোবারক ঈদ!

ভাগ করে খাও পাতের খানা মেনে আপন ভাই,
নইলে সে’ সুখ গড়বে কিরে আঁতে মালেক সাঁই!
কে আছে পর? সবাই আপন,
ভেবেই দ্যাখো নেই যা কাঁপন
ঝরছে হয়ে গীত –
ঈদ মোবারক ঈদ মোবারক
ঈদ মোবারক ঈদ!

guest
0 Comments
Newest
Oldest Most Voted