কবিতা এইতো আমাদের বিরহী কবি
কবি মিটু সর্দার
সময় জুলাই ২০২২
লিখার স্থান সৌদি আরব
Review This Poem

আগে শুনতাম ময়মুরুব্বিদের মুখে
যদি কারোর থাকে আচ্ছা দোস্ত
মিলে তাঁহার বড়-বড় গোস্তো।
আমারও ছিলো আচ্ছা দোস্ত
বাউণ্ডুলে ছিলাম ব’লে মিলেনি গোস্তো
তিনটি মাস কাটিয়ে এলাম পাইনি কোন দোস্ত।
ফোসকার দোকানগুলো ছিলো ভিন্ন মানুষে ভরপুর
আমাকে ভুলে হারিয়ে গিয়েছিলো মধুপুর।
আসছে ছুটিতে যদি আসি দেশে —
কে-রে তুই ঘুরঘুর করছিস পাগলের বেশে।
মুখভর্তি সফেদ দাড়ি, মাথায় ঝাকড়া চুল
কাঁধে ঝুলানো ব্যাগ —
সব বন্ধুরা হেঁসে বলবে ছ্যাঁকা খাওয়া কবি দ্যাখ।
তোদের কাঁদিয়ে চলে যাবো একদিন —
পদচিহ্নও খোঁজে পাবেনা খোঁজে পেতে আমায়।
ক্ষানিকটা ভালোবেসে হৃদয় ক্যানভাসে –
যদি এঁকে রাখো বাউণ্ডুলের ছবি —
হয়তো মাঝেমাঝে মনে হবে এইতো আমাদের বিরহী কবি।

২৯/০৭/২০২২ সৌদি আরব

guest
0 Comments
Newest
Oldest Most Voted